প্রিন্ট ভিউ

অর্থ আইন, ২০০২

( ২০০২ সনের ১৪ নং আইন )

একাদশ অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, 1991 (1991 সনের 22 নং আইন) এর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ২ এর সংশোধন
৭৫৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-
 
 
 
 
(ক) দফা (ঘঘ) বিলুপ্ত হইবে;
 
 
 
 
(খ) দফা (ঞঞ) বিলুপ্ত হইবে;
 
 
 
 
(গ) দফা (দদ) বিলুপ্ত হইবে;
 
 
 
 
(ঘ) দফা (ফফ) বিলুপ্ত হইবে;
 
 
 
 
(ঙ) দফা (ভ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ভ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
“(ভ) “সর্বমোট প্রাপ্তি” অর্থ করযোগ্য সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত সেবার বিনিময়ে মূল্য সংযোজন কর বা আগাম আয়কর ব্যতীত কমিশন বা চার্জসহ প্রাপ্য বা প্রাপ্ত সমুদয় অর্থ;”৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৬ এর সংশোধন
৭৬৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৬ এর-
 
 
 
 
(ক) উপ-ধারা (৪খ) তে উল্লিখিত “(৪ক)” সংখ্যা, অক্ষর এবং বন্ধনীর পরিবর্তে “(৪কক)” সংখ্যা, অক্ষরগুলি এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং
 
 
 
 
(খ) উপ-ধারা (৪গ) তে উল্লিখিত “(৪ক)” সংখ্যা, অক্ষর ও বন্ধনী, তিনবার উল্লিখিত, এর পরিবর্তে সকল স্থানে “(৪কক)” সংখ্যা, অক্ষরগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৮ক এর বিলুপ্তি
৭৭৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৮ক বিলুপ্ত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৮খ এর বিলুপ্তি
৭৮৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৮খ বিলুপ্ত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৮গ এর বিলুপ্তি
৭৯৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৮গ বিলুপ্ত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৯ এর সংশোধন
৮০৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৯ এর-
 
 
 
 
(ক) উপ-ধারা (১) এর-
 
 
(অ) দফা (ছ) এর পর নিম্নরূপ দফা (ছছ) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“(ছছ) ধারা ৫ এর উপ-ধারা (২) এর দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;”; এবং
 
 
 
 
(আ) দফা (জ) এর পর নিম্নরূপ দফা (জজ) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“(জজ) ধারা ৫ এর উপ-ধারা (৪ক) এ উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;” এবং
 
 
 
 
(খ) উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ উপ-ধারা (৪) সংযোজিত হইবে, যথা:-
 
 
 
 
“(৪) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী বা ব্যবসায়ী কর্তৃক মূল্য সংযোজন কর পরিশোধিত উপকরণ উত্পাদনস্থল, সেবা প্রদান বা ব্যবসায়স্থল সংরক্ষণকালে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হইলে উক্ত ধ্বংস প্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের উপকরণ কর বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তিযোগ্য হইবে৷”৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ১৭ এর সংশোধন
৮১৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ১৭ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “সেবা ব্যতীত, কোন” শব্দগুলি ও কমা বিলুপ্ত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ১৯ এর সংশোধন
৮২৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ১৯ এর উপ-ধারা (১) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (১ক) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“(১ক) সংশ্লিষ্ট কর্মকর্তা যদি তদন্তপূর্বক এই মর্মে নিশ্চিত হন যে, নিবন্ধিত ব্যক্তি অসত্য তথ্য সরবরাহ করিয়া নিবন্ধন গ্রহণ করিয়াছেন, তাহা হইলে তিনি সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করিয়া উক্ত ব্যক্তির মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সম্পর্কীত কোন অনিষ্পন্ন দায়-দায়িত্ব, যদি থাকে, তাহা নিষ্পত্তি পূর্বক উক্ত ব্যক্তির নিবন্ধন বাতিল করিতে পারিবেন৷”৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ২৬ এর সংশোধন
৮৩৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ২৬ এর-
 
 
 
 
(ক) উপ-ধারা (১) এ “কমিশনার অথবা” শব্দগুলি দুইবার উল্লিখিত, এর পরিবর্তে উভয় স্থানে “কমিশনার অথবা মহাপরিচালক, পরিদর্শন পরিদপ্তর (কাষ্টমস্‌ এন্ড এক্সাইজ) অথবা” শব্দগুলি, বন্ধনী ও কমা প্রতিস্থাপিত হইবে; এবং
 
 
 
 
(খ) উপ-ধারা (৬) এর শর্তাংশের পর নিম্নরূপ ব্যাখ্যা সংযোজিত হইবে, যথা:-
 
 
“ব্যাখ্যা৷- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে টার্ণওভার করের আওতায় তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য প্রতিষ্ঠান এবং কুটির শিল্পের সুবিধাপ্রাপ্ত বা সুবিধা দাবীকারী প্রতিষ্ঠানও নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি বলিয়া গণ্য হইবে৷”৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৩২ এর সংশোধন
৮৪৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৩২ এ “অনুমোদিত অন্য কোন” শব্দগুলির পর “পদ্ধতিতে ও” শব্দগুলি সন্নিবেশিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৩৮ এর সংশোধন
৮৫৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৩৮ এর উপ-ধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
“(২) কোন নিবন্ধিত ব্যক্তি-
 
 
 
 
(ক) কোন করযোগ্য পণ্য চালানপত্র ব্যতিরেকে ব্যবসায় অঙ্গন হইতে অপসারণ করেন, বা
 
 
 
 
(খ) করযোগ্য এইরূপ কোন পণ্য চালানপত্র সহ ব্যবসায় অঙ্গন হইতে অপসারণ করেন যাহার গন্তব্য স্থান পর্যন্ত উক্ত চালানপত্র উহার সহিত না থাকে, বা
 
 
 
 
(গ) ধারা ৬ এর উপ-ধারা (৪ক) এ বর্ণিত বিধান প্রতিপালনে ব্যর্থ হন,
 
 
 
 
তাহা হইলে উক্ত পণ্য বাজেয়াপ্তযোগ্য হইবে এবং উক্ত নিবন্ধিত ব্যক্তি, তাহার প্রতিনিধি বা উক্তরূপ কর্মকাণ্ডের সহিত জড়িত যে কোন ব্যক্তিকে উক্ত পণ্যের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের অন্যুন সমপরিমাণ এবং অনুর্ধ্ব আড়াই গুণ পরিমাণ অর্থ প্রদান করিতে হইবে৷”৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৪০ এর সংশোধন
৮৬৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৪০ এর দফা (খ) এর টেবিলের পরিবর্তে নিম্নরূপ টেবিল প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
     “টেবিল  

ন্যায় নির্ণয়নের ধরণ

কর্মকর্তা

ক্ষমতা

(১)

(২)

(৩)

(অ) পণ্য বাজেয়াপ্তকরণ এবং অর্থদণ্ড আরোপযোগ্য ন্যায় নির্ণয়নের ক্ষেত্রে৷

কমিশনার

পণ্য মূল্য ১০ (দশ) লক্ষ টাকার অধিক হইলে;

 

অতিরিক্ত কমিশনার

পণ্য মূল্য অনধিক ১০ (দশ) লক্ষ টাকা হইলে;

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

যুগ্ম কমিশনার

পণ্য মূল্য অনধিক ৬ (ছয়) লক্ষ টাকা হইলে;

 

উপ-কমিশনার

পণ্য মূল্য অনধিক ৩ (তিন) লক্ষ টাকা হইলে;

 

সহকারী কমিশনার

পণ্য মূল্য অনধিক ১.৫০ (দেড়) লক্ষ টাকা হইলে;

 

সুপারিনটেনডেন্ট

পণ্য মূল্য অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা হইলে;

(আ)  অর্থদণ্ড আরোপযোগ্য ন্যায় নির্ণয়নের ক্ষেত্রে৷

বিভাগীয় কর্মকর্তা

পূর্ণ ক্ষমতা৷

     
[ব্যাখ্যা৷- এই টেবিলে “পণ্য মূল্য” অর্থে আটককৃত পণ্য বহনকারী যানবাহনের মূল্য অন্তর্ভুক্ত হইবেনা৷]”৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৪২ এর সংশোধন
৮৭৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৪২ এর উপ-ধারা (২) এর “মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাহিরে চলিয়া গিয়াছে এইরূপ” শব্দগুলি বিলুপ্ত হইবে৷
 
 
 
 
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৪৩ এর সংশোধন
৮৮৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৪৩ এর শর্তাংশে “বাজেয়াপ্তিকরণের” শব্দের পরিবর্তে “বাজেয়াপ্তকরণের” শব্দ প্রতিস্থাপিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৪৫ এর সংশোধন
৮৯৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৪৫ এর দ্বিতীয় শর্তাংশে “বাজেয়াপ্তিকরণের” শব্দের পরিবর্তে “বাজেয়াপ্তকরণের” শব্দ প্রতিস্থাপিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৪৭ এর সংশোধন
৯০৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৪৭ এর শর্তাংশে “বাজেয়াপ্তিকরণের” শব্দের পরিবর্তে “বাজেয়াপ্তকরণের” শব্দ প্রতিস্থাপিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন
৯১৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৪৮ এর “কমিশনার, মূল্য সংযোজন কর বা” শব্দগুলি ও কমার পরিবর্তে “কমিশনার, মূল্য সংযোজন কর বা মহাপরিচালক, পরিদর্শন পরিদপ্তর (কাষ্টমস এন্ড এক্সাইজ) বা” শব্দগুলি, বন্ধনী ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৬৭ এর সংশোধন
৯২৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৬৭ এর-
 
 
 
 
(ক) উপ-ধারা (১) এর শর্তাংশে “চার মাসের” শব্দগুলির পরিবর্তে “ছয় মাসের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
 
 
(খ) উপ-ধারা (২) এ “চার মাসের” শব্দগুলির পরিবর্তে “ছয় মাসের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের প্রথম তফসিলের সংশোধন
৯৩৷ মূল্য সংযোজন কর আইনের প্রথম তফসিল এই আইনের তফসিল ৫ এ বর্ণিত রূপে সংশোধিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের দ্বিতীয় তফসিলের সংশোধন
৯৪৷ মূল্য সংযোজন কর আইনের দ্বিতীয় তফসিল এর-
 
 
 
 
(ক) ক্রমিক নং ৪ এর দফা (ক) বিলুপ্ত হইবে; এবং
 
 
 
 
(খ) ক্রমিক নং ৫ এর দফা (ক) তে “রেন্ট-এ কার সার্ভিস” শব্দগুলি ও চিহ্নটির পরিবর্তে “যানবাহন ভাড়া প্রদানকারী” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের তৃতীয় তফসিলের প্রতিস্থাপন
৯৫৷ মূল্য সংযোজন কর আইনের তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের তফসিল ৬ এ বর্ণিত তৃতীয় তফসিল প্রতিস্থাপিত হইবে৷
টার্ণওভার কর কমিশন এর অনিষ্পন্ন মামলা সংক্রান্ত বিধান
৯৬৷ এই আইন দ্বারা টার্ণওভার কর কমিশন বিলোপের তারিখে উক্ত কমিশনে কোন আবেদন বা আপীল অনিষ্পন্ন থাকিলে উক্ত অনিষ্পন্ন আবেদন এবং আপীল Appellate Tribunal এ তাত্ক্ষণিকভাবে স্থানান্তরিত (stand transfer) হইয়াছে বলিয়া গণ্য হইবে, এবং Appellate Tribunal স্থানান্তরিত আবেদন এবং আপীল এইরূপে নিষ্পন্ন করিবে যেন স্থানান্তরিত হওয়ার তারিখে উহা Appellate Tribunal এ দায়ের করা হইয়াছে৷
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs