প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০০২

( ২০০২ সনের ১৪ নং আইন )

নবম অধ্যায়

Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর সংশোধন

আয়কর
৭৩৷ (১) উপধারা (২), (৩) এবং (৫) এর বিধানাবলী সাপেক্ষে, ২০০২ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল ৪ এ নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷
 
 
 
 
(২) ২০০২ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরে বাংলাদেশে নিবাসী কোন করদাতা যদি বাংলাদেশের বাহিরে উদ্ভূত কোন আয় ব্যাংকিং চ্যানেল (banking channel) এ বাংলাদেশে আনয়ন করেন, তাহা হইলে তাঁহার ঐ আয়ের উপর কোন আয়কর প্রদেয় হইবে না৷
 
 
 
 
(৩) ২০০২ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরে বিদেশে কর্মরত বাংলাদেশের কোন নাগরিক (individual) যদি বাংলাদেশের বাহিরে উদ্ভূত কোন আয় ব্যাংকিং চ্যানেল (banking channel) এর মাধ্যমে বাংলাদেশে আনয়ন করেন, তাহা হইলে তাঁহার ঐ আয়ের উপর কোন আয়কর প্রদেয় হইবে না৷
 
 
 
 
(৪) যে সকল ক্ষেত্রে Income-tax Ordinance এর SECOND SCHEDULE (মূলধনী মুনাফা ও লটারী আয় সংক্রান্ত) প্রযোজ্য হইবে সেই সকল ক্ষেত্রে আরোপনযোগ্য কর উক্ত SCHEDULE অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করের হার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে৷
 
 
 
 
(৫) Income-tax Ordinance এর Chapter VII অনুসারে কর কর্তনের নিমিত্ত তফসিল ৪ এ (আয়কর হার সংক্রান্ত) বর্ণিত হার ২০০২ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ এবং ২০০৩ সালের ৩০ শে জুন তারিখে সমাপ্য বত্সরের জন্য প্রযোজ্য হইবে৷
 
 
 
 
(৬) এই ধারা এবং এই ধারার অধীন আরোপিত আয়কর হারের উদ্দেশ্যে ব্যবহৃত “মোট আয় (total income)” বলিতে Income-tax Ordinance এর বিধান অনুসারে নিরূপিত মোট আয় (total income) বুঝাইবে৷
 
 
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs