একাদশ অধ্যায়
মূল্য সংযোজন কর আইন, 1991 (1991 সনের 22 নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ২ এর সংশোধন
৭৫৷
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-
(ক) দফা (ঘঘ) বিলুপ্ত হইবে;
(খ) দফা (ঞঞ) বিলুপ্ত হইবে;
(গ) দফা (দদ) বিলুপ্ত হইবে;
(ঘ) দফা (ফফ) বিলুপ্ত হইবে;
(ঙ) দফা (ভ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ভ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(ভ) “সর্বমোট প্রাপ্তি” অর্থ করযোগ্য সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত সেবার বিনিময়ে মূল্য সংযোজন কর বা আগাম আয়কর ব্যতীত কমিশন বা চার্জসহ প্রাপ্য বা প্রাপ্ত সমুদয় অর্থ;”৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs