একাদশ অধ্যায়
মূল্য সংযোজন কর আইন, 1991 (1991 সনের 22 নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৯ এর সংশোধন
৮০৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৯ এর-
(ক) উপ-ধারা (১) এর-
(অ) দফা (ছ) এর পর নিম্নরূপ দফা (ছছ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(ছছ) ধারা ৫ এর উপ-ধারা (২) এর দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;”; এবং
(আ) দফা (জ) এর পর নিম্নরূপ দফা (জজ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(জজ) ধারা ৫ এর উপ-ধারা (৪ক) এ উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;” এবং
(খ) উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ উপ-ধারা (৪) সংযোজিত হইবে, যথা:-
“(৪) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী বা ব্যবসায়ী কর্তৃক মূল্য সংযোজন কর পরিশোধিত উপকরণ উত্পাদনস্থল, সেবা প্রদান বা ব্যবসায়স্থল সংরক্ষণকালে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হইলে উক্ত ধ্বংস প্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের উপকরণ কর বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তিযোগ্য হইবে৷”৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs