একাদশ অধ্যায়
মূল্য সংযোজন কর আইন, 1991 (1991 সনের 22 নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ২৬ এর সংশোধন
৮৩৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ২৬ এর-
(ক) উপ-ধারা (১) এ “কমিশনার অথবা” শব্দগুলি দুইবার উল্লিখিত, এর পরিবর্তে উভয় স্থানে “কমিশনার অথবা মহাপরিচালক, পরিদর্শন পরিদপ্তর (কাষ্টমস্ এন্ড এক্সাইজ) অথবা” শব্দগুলি, বন্ধনী ও কমা প্রতিস্থাপিত হইবে; এবং
(খ) উপ-ধারা (৬) এর শর্তাংশের পর নিম্নরূপ ব্যাখ্যা সংযোজিত হইবে, যথা:-
“ব্যাখ্যা৷- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে টার্ণওভার করের আওতায় তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য প্রতিষ্ঠান এবং কুটির শিল্পের সুবিধাপ্রাপ্ত বা সুবিধা দাবীকারী প্রতিষ্ঠানও নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি বলিয়া গণ্য হইবে৷”৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs