একাদশ অধ্যায়
মূল্য সংযোজন কর আইন, 1991 (1991 সনের 22 নং আইন) এর সংশোধন
টার্ণওভার কর কমিশন এর অনিষ্পন্ন মামলা সংক্রান্ত বিধান
৯৬৷ এই আইন দ্বারা টার্ণওভার কর কমিশন বিলোপের তারিখে উক্ত কমিশনে কোন আবেদন বা আপীল অনিষ্পন্ন থাকিলে উক্ত অনিষ্পন্ন আবেদন এবং আপীল Appellate Tribunal এ তাত্ক্ষণিকভাবে স্থানান্তরিত (stand transfer) হইয়াছে বলিয়া গণ্য হইবে, এবং Appellate Tribunal স্থানান্তরিত আবেদন এবং আপীল এইরূপে নিষ্পন্ন করিবে যেন স্থানান্তরিত হওয়ার তারিখে উহা Appellate Tribunal এ দায়ের করা হইয়াছে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs