প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

গ্রাম সরকার আইন, ২০০৩

( ২০০৩ সনের ৬ নং আইন )

সাধারণ সভা
১৮৷ (১) ওয়ার্ডের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত আছে এমন ভোটারদের অন্যুন এক দশমাংশের উপস্থিতিতে প্রতি ছয় মাসে অন্যুন একবার সাধারণ সভা অনুষ্ঠিত হইবে৷
 
 
 
 
(২) সাধারণ সভা অনুষ্ঠানের তারিখ, সময় এবং স্থান সম্পর্কে নোটিশ দিতে হইবে৷
 
 
 
 
(৩) সভায় সংশ্লিষ্ট এলাকার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ধারা ১৯ এর বিধান মোতাবেক কমিটি গঠনসহ ধারা ১৬ এ বর্ণিত যে কোন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হইবে৷
 
 
 
 
(৪) সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানাইতে হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs