বিধি প্রণয়নের ক্ষমতা
২৮৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷
(২) বিশেষ করিয়া, এবং উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, সরকার নিম্নবর্ণিত যে কোন বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে, যথা:-
(ক) ব্রিগেড সদস্যদের নিয়োগ, শৃঙ্খলা ও চাকুরীর অন্যান্য শর্তাদি;
(খ) ব্রিগেড সদস্যদের প্রশিক্ষণ;
(গ) লাইসেন্স সম্পর্কিত এমন কোন বিষয় যাহা অন্য কোন ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই;
(ঘ) লাইসেন্স নবায়ন পদ্ধতি এবং এতদুদ্দেশ্যে লাইসেন্সধারী কর্তৃক পালনীয় শর্তাবলী;
(ঙ) অগ্নি প্রতিরোধ, নির্বাপণ ও জননিরাপত্তা ব্যবস্থা ও উদ্ধার কার্য সম্পর্কিত পদ্ধতি নিরূপণ;
(চ) অপারেশনাল কর্মকাণ্ডে ব্রিগেডের দায়িত্ব ও কার্যাবলী নির্ধারণ;
(ছ) এই আইনের আওতা বহির্ভূত এলাকায় অগ্নি নির্বাপণ সার্ভিস প্রদানের জন্য সার্ভিস চার্জ সম্পর্কিত বিষয়াবলী;
(জ) কোন ভবন বা স্থানে প্রবেশক্রমে জরিপ, পরীক্ষা-নিরীক্ষা, পরিদর্শন, পরিমাপ ইত্যাদি সম্পর্কিত বিষয়াবলী৷