১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৬ এর সংশোধন
৩৭৷
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এ ধারা ৬ এর উপ-ধারা (৪কক) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪কক) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(৪কক) এই ধারার অন্যান্য বিধানাবলী স্বত্বেও, সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এতদুদ্দেশ্যে সময় সময়, নির্ধারিত কোন সেবা প্রদানকারী ব্যক্তি কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর বোর্ড কর্তৃক, আদেশ দ্বারা, নির্ধারিত পদ্ধতিতে, সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবা মূল্য বা কমিশন পরিশোধকারী কর্তৃক সেবামূল্য বা কমিশন পরিশোধকালে উত্সে আদায় বা কর্তনপূর্বক সরকারী ট্রেজারীতে জমা করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, বৈদেশিক সাহায্যপুষ্ট কোন প্রকল্পের আওতায় কোন সেবা প্রদানকারী ব্যক্তি কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর যদি সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবা মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তি সেবা মূল্য বা কমিশন পরিশোধকালে বোর্ড কর্তৃক, আদেশ দ্বারা, নির্ধারিত পদ্ধতিতে উত্সে আদায় বা কর্তনপূর্বক সরকারী ট্রেজারীতে জমা করেন এবং উক্ত সেবা প্রদানকারী ব্যক্তি কর্তৃক উক্ত সমুদয় সেবা উহার অংশবিশেষ প্রদানের ক্ষেত্রে কোন সাব-কণ্ট্রাক্টর, এজেন্ট বা অন্য কোন সেবা প্রদানকারী ব্যক্তিকে নিয়োগ করেন, সেইক্ষেত্রে উক্ত সেবা প্রদানকারীর সাব-কণ্ট্রাক্টর, এজেন্ট বা নিয়োগকৃত অন্য কোন সেবা প্রদানকারী ব্যক্তির নিকট হইতে, উক্ত সেবার উপর প্রাথমিক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আদায় বা কর্তন এবং সরকারী ট্রেজারীতে জমা প্রদানের দালিলিক প্রমাণাদি উপস্থাপন সাপেক্ষে, পুনরায় উত্সে মূল্য সংযোজন কর আদায় করা যাইবে না৷”৷