প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০০৩

( ২০০৩ সনের ১৭ নং আইন )

পঞ্চম অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১সনের২২ নং আইন) এর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৯ এর সংশোধন
৩৮৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৯ এর-
 
 
 
 
(ক) উপ-ধারা (১) এর দফা (ছছ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ছছ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
“(ছছ) ধারা ৫ এর-
 
 
 
 
(অ) উপ-ধারা (২) এ উল্লিখিত পণ্যের করযোগ্য মূল্য ভিত্তির মধ্যে অন্তর্ভুক্ত নয় এমন উপকরণের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর;
 
 
 
 
(আ) উপ-ধারা (২) এর দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;
 
 
 
 
(খ) উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (২ক) ও (২খ) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“(২ক) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (২) এর অধীন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নির্দেশের ফলে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে, তিনি উক্ত নির্দেশের বিরুদ্ধে উক্ত সংশ্লিষ্ট কর্মকর্তার উর্ধ্বতন মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট লিখিত আপত্তি উত্থাপন করিতে পারিবেন৷
 
 
 
 
(২খ) উপ-ধারা (২ক) এর অধীন কোন লিখিত আপত্তি দাখিল করা হইলে, উক্ত কর্মকর্তা লিখিত আপত্তি দাখিলের তারিখ হইতে সাত কার্যদিবসের মধ্যে আপত্তি দাখিলকারী ব্যক্তিকে শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদানপূর্বক, উহা নিষ্পত্তি করিবেন এবং উক্ত কর্মকর্তার অনুরূপ কোন আদেশ চূড়ান্ত হইবে৷”৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs