প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০০৩

( ২০০৩ সনের ১৭ নং আইন )

পঞ্চম অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১সনের২২ নং আইন) এর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনে নূতন ধারার সংযোজন
৪৩৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ২৬ এর পর নূতন ধারা ২৬ক সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“২৬ক৷ স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের সুপারিনটেনডেন্ট কর্তৃক হিসাব পরীক্ষা সংক্রান্ত বিধান৷- ধারা ২৬ এ যাহা কিছুই থাকুক না কেন, স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের সুপারিনটেনডেন্ট কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উত্পাদন বা সরবরাহ বা সেবা প্রদান বা ব্যবসায়স্থল পরিদর্শন এবং মজুদপণ্য, সেবা ও হিসাব পরীক্ষা করিতে পারিবেন৷”৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs