পঞ্চম অধ্যায়
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১সনের২২ নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২ নং আইনের দ্বিতীয় তফসিল এর সংশোধন
৪৮৷ মূল্য সংযোজন কর আইনের দ্বিতীয় তফসিল এর-
(ক) ক্রমিক নং ৪ এর-
(অ) দফা (গ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (গ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(গ) জীবন বীমা পলিসি;”;
(আ) দফা (ঘ) ও (ছ) বিলুপ্ত হইবে;
(খ) ক্রমিক নং ৬ এর দফা (ঙ) বিলুপ্ত হইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs