প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল

( ২০০৫ সনের ২ নং আইন )

সড়ক পরিবহনে ব্যক্তি মালিকানাধীন খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠনের উদ্দেশ্যে প্রণীত আইন৷
 
 
যেহেতু সড়ক পরিবহনে ব্যক্তি মালিকানাধীন খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে একটি কল্যাণ তহবিল গঠন এবং উহার ব্যবস্থাপনা সংক্রান্ত বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 
সংক্ষিপ্ত শিরোনামা, প্রবর্তন ও প্রয়োগ

১৷ (১) এই আইন ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০০৫ নামে অভিহিত হইবে।

 
 
 
 

(২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে এই আইন সেই তারিখে কার্যকর হইবে।

 
 
 
 

(৩) এই আইন সমগ্র বাংলাদেশের সড়ক পরিবহনে ব্যক্তি মালিকানাধীন খাতে নিয়োজিত শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

 

 

 

* এস, আর, ও নং ৭৬-আইন/২০০৫, তারিখঃ ৩০ মার্চ, ২০০৫ ইং দ্বারা ১ মে, ২০০৫ উক্ত আইন কার্যকর ।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs