প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল

( ২০০৫ সনের ২ নং আইন )

কল্যাণ তহবিল গঠন
 
৪৷ (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে ‘ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল' না একটি তহবিল গঠিত হইবে৷
 
(২) নিম্নবর্ণিত উত্সসমূহ হইতে প্রাপ্ত অর্থ কল্যাণ তহবিলে জমা হইবে, যথা:-
 
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
 
(খ) সড়ক পরিবহন মালিক সমিতি, মালিক গ্রুপ এবং পরিবহন কোম্পানী কর্তৃক প্রদত্ত অনুদান;
 
(গ) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক প্রদত্ত অনুদান;
 
(ঘ) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক দানকৃত অর্থ;
 
(ঙ) তহবিলের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; এবং
 
(চ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷
 
(৩) কল্যাণ তহবিলের অর্থ বা উহার অংশবিশেষ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে৷
 
(৪) কল্যাণ তহবিলের অর্থ বোর্ডের অনুমোদনক্রমে, কোন তফসিলী ব্যাংকে জমা রাখা হইবে৷
 
(৫) নির্ধারিত পদ্ধতিতে কল্যাণ তহবিল রক্ষণ ও উহার অর্থ ব্যয় করা যাইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs