প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল

( ২০০৫ সনের ২ নং আইন )

বোর্ড গঠন
৭৷ (১) নিম্নোক্ত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:-
 
 
 
 
(ক) চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন;
 
 
 
 
(খ) মালিকদের মধ্য হইতে একজন প্রতিনিধি;
 
 
 
 
(গ) শ্রমিকদের মধ্য হইতে একজন প্রতিনিধি;
 
 
 
 
(ঘ) সরকার কর্তৃক মনোনীত একজন ব্যক্তি;
 
 
 
 
(ঙ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা;
 
 
 
 
(চ) শ্রম পরিদপ্তর কর্তৃক মনোনীত উক্ত পরিদপ্তরের একজন কর্মকর্তা;
 
 
 
 
(ছ) সচিব, যিনি বোর্ডের সদস্য সচিবও হইবেন৷
 
 
 
 
(২) উপ-ধারা (১)(খ) এর ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সর্বাধিক প্রতিনিধিত্বকারী মালিক সমিতির একজন প্রতিনিধকে সরকার নিযুক্ত করিবে৷
 
 
 
 
(৩) উপ-ধারা (১)(গ) এর ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সর্বাধিক প্রতিনিধিত্বকারী রেজিস্টার্ড শ্রমিক সংগঠনের একজন প্রতিনিধকে সরকার নিযুক্ত করিবে৷
 
 
 
 
(৪) শুধুমাত্র সদস্যপদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs