সদস্যের অযোগ্যতা
৯৷ কোন ব্যক্তি ধারা ৭(১) এর দফা (খ), (গ) ও (ঘ) এর অধীন সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি-
(ক) কোন আদালত তাহাকে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করে;
(খ) তিনি দেউলিয়া ঘোষিত হন;
(গ) তিনি নৈতিক শৃঙ্খলাজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া আদালত কর্তৃক অন্যুন এক বত্সরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর পাঁচ বত্সর অতিবাহিত না হইয়া থাকে;
(ঘ) তিনি চেয়ারম্যানের অনুমতি ব্যতীত বোর্ডের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন; অথবা
(ঙ) তিনি ৬ (ছয়) মাসের অধিক সময় বাংলাদেশের বাহিরে অবস্থান করেন৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs