প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫

( ২০০৫ সনের ১১ নং আইন )

পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে 1[ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার] নিষিদ্ধ

৪৷ 2[(১) কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার করিতে পারিবেন না:

তবে শর্ত থাকে যে, সরকার কোনো পাবলিক প্লেসে ধুমপানের জন্য এলাকা নির্দিষ্ট করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিতে পারিবে।]

 
 

3[(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক 4[দুই হাজার টাকা] অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরণের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন।]


  • 1
    'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার' শব্দগুলি 'ধূমপান' শব্দটির পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    উপ-ধারা (১) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৫(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    উপ-ধারা (২) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4
    'দুই হাজার টাকা' শব্দগুলি 'তিনশত টাকা' শব্দগুলির পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৫(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs