প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬

( ২০০৬ সনের ৬ নং আইন )

সারের বস্তা, আধার বা কন্টেইনার

১৩৷ (১) সারের বস্তা, আধার বা কন্টেইনারের গায়ে অথবা পৃথকভাবে একটি লেবেলে সংযুক্ত করিতে হইবে এবং উক্ত লেবেলে নিম্নবর্ণিত তথ্যাদি স্পষ্টাক্ষরে ও সহজে দৃশ্যমানভাবে বাংলা বা ইংরেজীতে লিখিতে হইবে, যথাঃ-

 
 

(ক) সারের নাম (ব্রান্ড নাম যদি থাকে উহাও উল্লেখ করিতে হইবে);

 
 

(খ) সারে বিদ্যমান আবশ্যকীয় উদ্ভিদ পুষ্টি উপাদানের নাম এবং শতকরা হার;

 
 

(গ) সারের নীট ওজন;

 
 

(ঘ) প্রস্তুতকারকের নাম ও যে দেশে প্রস্তুত সেই দেশের নাম;

 
 

(ঙ) নিশ্চয়তা বিশ্লেষণ (Guaranteed Analysis); এবং

 
 

(চ) আমদানিকারকের নাম, ঠিকানা ও নিবন্ধন নম্বর 1[;]

 
 

2[(ছ) উৎপাদনের তারিখ; এবং

 
 

(জ) সর্বোচ্চ খুচরা মূল্য (MRP)।]

(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে উহা এই আইনের অধীন অপরাধ হিসাবে গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি ছয় মাসের সশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।


  • 1
    সেমিকোলটি ";" দাড়ির "। " পরিবর্তে সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৮ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    দফা (ছ) ও (জ) সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৮ নং আইন) এর ৪ ধারাবলে সংযোজিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs