প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬

( ২০০৬ সনের ২৪ নং আইন )

তৃতীয় অধ্যায়

ক্রয় সংক্রান্ত নীতিসমূহ

অংশ-২
ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ

ব্যক্তির যোগ্যতা

২৬৷ (১) ক্রয়কারী ক্রয়কার্যে অংশগ্রহণের জন্য তাহার বিবেচনায় প্রয়োজনীয় ন্যুনতম যোগ্যতার নির্ণায়কসমূহ বা অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির কী কী যোগ্যতা অর্জন করিতে হইবে, উহা ক্রয় সংক্রান্ত দলিলে সুনির্দিষ্টভাবে উল্লেখ করিবে 1[।]

 
 

2[***]

 

(২) উপ-ধারা (১) এ বর্ণিত নির্ণায়কসমূহ কোন ব্যক্তি কর্তৃক অতীতে সম্পাদিত ক্রয়কার্য, উত্পাদন ক্ষমতা এবং কোন নির্দিষ্ট ক্রয়কার্য সম্পাদনের জন্য আর্থিক সামর্থ্য সম্পর্কিত হইতে হইবে৷


  • 1
    “।” চিহ্ন “:” চিহ্নের পরিবর্তে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪১ নং আইন) এর ১৩ ধারাবলে প্রতিস্থাপিত যাহা (২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কার্যকর)।
  • 2
    শর্তাংশ পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪১ নং আইন) এর ১৩ ধারাবলে বিলুপ্ত যাহা (২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কার্যকর)।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs