প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬

( ২০০৬ সনের ২৪ নং আইন )

অষ্টম অধ্যায়

সরকারী ক্রয়ে ইলেকট্রনিক পরিচালন পদ্ধতির ব্যবহার, ইত্যাদি

ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে সরকারী ক্রয় (e-Government Procurement)

৬৫৷ 1[(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন ই-জিপি পোর্টালে প্রক্রিয়াযোগ্য সকল সরকারি ক্রয় ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে সম্পন্ন করিতে হইবে এবং ব্যতিক্রমী ক্ষেত্রে, ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে কোন ক্রয়কারী ক্রয় প্রক্রিয়াকরণে অসমর্থ হইলে বিপিপিএ-এর পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, সকল ক্রয় পরিকল্পনা আবশ্যিকভাবে ই-জিপি পোর্টালে প্রকাশ করতে হইবে।]

 
 

(২) ইলেকট্রনিক পরিচালন পদ্ধতি ও তত্সশ্লিষ্ট নীতিমালা সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷

 
 

ব্যাখ্যাঃ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “ইলেকট্রনিক পরিচালন পদ্ধতি” অর্থ ওয়েবসাইটে সরাসরি (online) তথ্য প্রক্রিয়াকরণ৷

 
 

  • 1
    উপ-ধারা (১) পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪১ নং আইন) এর ২৮ ধারাবলে প্রতিস্থাপিত যাহা (২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কার্যকর)।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs