প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরীর শর্তাবলী) আইন, ২০০৬

( ২০০৬ সনের ২৮ নং আইন )

পণ্য উত্পাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকগণের চাকুরীর শর্ত নির্ধারণকল্পে গঠিত জাতীয় মজুরী ও উত্পাদনশীলতা কমিশনের কতিপয় সুপারিশ বিবেচনা করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকল্পে প্রণীত আইন
যেহেতু পণ্য উত্পাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকগণের চাকুরীর শর্ত নির্ধারণকল্পে জাতীয় মজুরী ও উত্পাদনশীলতা কমিশনের কতিপয় সুপারিশ বিবেচনা করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
 
সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ
১৷ (১) এই আইন পণ্য উত্পাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরীর শর্তাবলী) আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷
 
 
(২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে৷
 
 
(৩) এই আইন সমগ্র বাংলাদেশের পণ্য উত্পাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs