প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬

( ২০০৬ সনের ২৯ নং আইন )

পঞ্চম অধ্যায়

তহবিল ও বাষির্ক বাজেট বিবরণী, ইত্যাদি

তহবিল
৩১৷ (১) বোর্ডের কার্য পরিচালনার জন্য উহার একটি তহবিল থাকিবে৷
 
 
(২) নিম্নবর্ণিত উত্সসমূহ হইতে প্রাপ্ত অর্থ তহবিলে জমা হইবে, যথাঃ-
 
 
(ক) সরকার কর্তৃক প্রদত্ত বার্ষিক মঞ্জুরী;
 
 
(খ) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান;
 
 
(গ) বোর্ড কর্তৃক গৃহীত ঋণ;
 
 
(ঘ) তহবিলের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; এবং
 
 
(ঙ) বোর্ড কর্তৃক প্রদত্ত সেবা ও বোর্ডের বিনিয়োগ হইতে প্রাপ্ত আয়৷
 
 
(৩) তহবিলের অর্থ বোর্ডের অনুমোদনক্রমে, কোন তফসিলী ব্যাংকে জমা রাখিতে হইবে এবং ব্যাংক হইতে উক্ত অর্থ উত্তোলনের পদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷
 
 
(৪) তহবিলের অর্থ বা উহার অংশবিশেষ বোর্ড প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ করিবে৷
 
 
(৫) তহবিল হইতে বোর্ডের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs