প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

( ২০০৬ সনের ৩০ নং আইন )

ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সের বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, আধুনিক জ্ঞানচর্চা এবং এই সাইন্সের সহিত সম্পর্কযুক্ত আনুষঙ্গিক বিষয়ে শিক্ষাদান, গবেষণা কার্য পরিচালনা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের উদ্দেশ্য চট্টগ্রাম সরকারী ভেটেরিনারি কলেজকে উন্নীত ও রূপান্তরক্রমে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে বিধান প্রণয়নের লক্ষ্যে প্রণীত আইন
 
যেহেতু ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সের বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, আধুনিক জ্ঞানচর্চা এবং এই সাইন্সের সহিত সম্পর্কযুক্ত আনুষঙ্গিক বিষয়ে শিক্ষাদান, গবেষণা কার্য পরিচালনা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের উদ্দেশ্য চট্টগ্রাম সরকারী ভেটেরিনারি কলেজকে উন্নীত ও রূপান্তরক্রমে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
 
 
 
সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রযোজ্যতা
১৷ (১) এই আইন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷
 
 
(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে৷
 
 
(৩) ইহা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট, উচ্চ শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান ও কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs