সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
(ক) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ;
(খ) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয় অর্থ কমিটি;
(গ) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট;
(ঘ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল;
(ঙ) “এনিম্যাল এন্ড লাইভষ্টক” অর্থ গৃহপালিত প্রাণী, হাঁস-মুরগী, মত্স্য, বন্য ও স্তন্যপায়ী প্রাণীসমূহ;
(চ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৭এ উল্লিখিত কোন কর্তৃপক্ষ;
(ছ) “কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের কমিটি
(জ) “কর্মকর্তা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা;
(ঝ) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী;
(ঞ) “কোষাধ্যক্ষ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ;
(ট) “গবেষণা প্রতিষ্ঠান” অর্থ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান;
(ঠ) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর;
(ড) “ছাত্র” অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষাকার্যক্রমে ভর্তিকৃত কোন ছাত্র বা ছাত্রী;
(ঢ) “ট্রাস্টিবোর্ড” অর্থ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ড;
(ণ) “ডরমিটরী” অর্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবিবাহিত শিক্ষকদের অস্থায়ী আবাস;
(ত) “ডীন” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডীন;
(থ) “নির্ধারিত” অর্থ সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধান বা প্রবিধান দ্বারা নির্ধারিত;
(দ) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর;
(ধ) “প্রভোস্ট” অর্থ কোন হলের প্রধান;
(ন) “পরিচালক” অর্থ ইনস্টিটিটের পরিচালক ও ধারা ৮ এ উল্লিখিত কোন পরিচালক;
(প) “পরীক্ষা নিয়ন্ত্রক” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক;
(ফ) “ফার্ম” অর্থ বিশ্ববিদ্যালয়ের ফার্ম;
(ব) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ;
(ভ) “বিভাগীয় প্রধান” অর্থ বিভাগের প্রধান;
(ম) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়;
(য) “ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর;
(র) “ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স” অর্থ ভেটেরিনারি মেডিসিন, সার্জারী, কৌলিতত্ত্ব ও প্রজনন সংক্রান্ত চিকিত্সা, পশুর খাদ্য, বাসস্থান, পুষ্টি, ব্যবস্থাপনা, পশু রোগ এবং পশু হতে মানুষের সংক্রামনযোগ্য রোগ প্রতিরোধসহ খামার, বন্য জীবজন্তু, পাখী, মাছসহ সকল জীবের স্বাস্থ্য ও স্বার্থ রক্ষাকারী শিক্ষা ও গবেষণা;
(ল) “ভেটেরিনারিয়ান” অর্থ ডক্টর ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)/ বি, ভিএসসি এন্ড এ এইচ ডিগ্রীধারী অথবা সমমানের ডিগ্রধারী এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রাকটিশনার;
(শ) “ভেটেরিনারি ক্লিনিকস” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকস;
(ষ) “মঞ্জুরী কমিশন” অর্থ University Grants Commi-ssion of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh;
(স) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার;
(হ) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি;
(ড়) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট;
(ঢ়) “সংবিধি, বিধান ও প্রবিধান” অর্থ যথাক্রমে এই আইনের প্রণীত সংবিধি, বিধান ও প্রবিধান;
(য়) “সংস্থা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন সংস্থা; এবং
(ত্) “হল” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘবদ্ধ জীবন এবং সহশিক্ষাক্রমিক শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণাধীন ছাত্রাবাস৷