বিশ্ববিদ্যালয়
৩৷ (১) এই আইনের বিধান অনুযায়ী “চট্টগ্রাম সরকারী ভেটেরিনারি কলেজকে উন্নীত ও রূপান্তর করিয়া উহার স্থলে ও আঙ্গিনায় চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়” (Chittagong Veterinary and Animal Sciences University) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে৷
(২) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সকল সদস্য সমন্বয়ে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় গঠিত হইবে৷
(৩) বিশ্ববিদ্যালয় একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে৷
(৪) বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য-
(ক) বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ভেটেরিনারি চিকিত্সা ও পশুবিজ্ঞানের বিভিন্ন শাখা ও ফলিত বিষয়মূহের উপর শিক্ষা প্রদান;
(খ) ভেটেরিনারি চিকিত্সা ও পশু বিজ্ঞান-শিক্ষা ও গবেষণার উন্নয়ন ও উত্কর্ষতা বৃদ্ধি;
(গ) সংশ্লিষ্ট সরকারী বিভাগ ও সহযোগী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় গ্রামীণ জনসাধারণের কল্যাণে এবং শিল্প উন্নয়নে এই বিজ্ঞানের সম্প্রসারণ৷