প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

( ২০০৬ সনের ৩০ নং আইন )

বিশ্ববিদ্যালয়ের তহবিল
২৭৷ (১) বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে যাহার মধ্যে নিম্নবর্ণিত উত্স হইতে অর্থ জমা হইবে, যথাঃ-
 
 
(ক) সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হইতে প্রাপ্ত বরাদ্দ ও অনুদান;
 
 
(খ) ছাত্র ছাত্রী কর্তৃক প্রদত্ত বেতন ও বিভিন্ন ফিস;
 
 
(গ) সাবেক ছাত্র-ছাত্রী কর্তৃক প্রদত্ত অনুদান;
 
 
(ঘ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান, কোম্পানী বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান;
 
 
(ঙ) মঞ্জুরী কমিশনের অনুমোদন সাপেক্ষে কোন বিদেশী ব্যক্তি, প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত অনুদান;
 
 
(চ) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি হইতে প্রাপ্ত ও পরিচালন উত্সারিত আয়;
 
 
(ছ) ট্রাস্ট তহবিল বা এনডাউমেন্ট ফান্ড;
 
 
(জ) বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উত্স হইতে প্রাপ্ত আয়;
 
 
(ঝ) বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা বা আয়; এবং
 
 
(ঞ) বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ঋণ৷
 
 
(২) এই তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের নামে তত্কর্তৃক অনুমোদিত কোন তফসিলী ব্যাংকে জমা রাখা হইবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবিধান অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে এই তহবিল হইতে অর্থ উঠানো যাইবে৷
 
 
(৩) এই তহবিল হইতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় যাবতীয় ব্যয়
 
 
(২) এই তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের নামে তত্কর্তৃক অনুমোদিত কোন তফসিলী ব্যাংকে জমা রাখা হইবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবিধান অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে এই তহবিল হইতে অর্থ উঠানো যাইবে৷
 
 
(৩) এই তহবিল হইতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় যাবতীয় ব্যয় নির্বাহ করা হইবে৷
 
 
 
 
(৪) বিশ্ববিদ্যালয়ের তহবিলের অর্থ সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করা যাইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs