প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

( ২০০৬ সনের ৩০ নং আইন )

অর্থ কমিটি
২৮৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথাঃ-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

(ক)     কোষাধ্যক্ষ

- চেয়ারম্যান

 

(খ)     রেজিস্ট্রার

- সদস্য

 

(গ)     ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত জ্যেষ্ঠতার ক্রমানুসারে একজন ডীন

- সদস্য

 

(ঘ)     বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য

- সদস্য

 

(ঙ)     মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিম্ন নহে)

- সদস্য

 

(চ)      সরকার কর্তৃক মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি (উপ-সচিবের নিম্ন নহে)

- সদস্য

 

(ছ)     প্রধান প্রকৌশলী

- সদস্য

 

(জ)            পরিচালক (অর্থ ও হিসাব)

- সদস্য-সচিব৷

 

            (২)  অর্থ কমিটির কোন মনোনীত সদস্য ৩ (তিন) বত্সরের মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেনঃ

 
                তবে শর্ত থাকে যে, তাঁহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উক্ত পদে নতুন ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেন৷            


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs