দ্বিতীয় অধ্যায়
রাসায়নিক অস্ত্র উন্নয়ন ইত্যাদি, নিষিদ্ধ
তফসিল ২ ও ৩ এর অন্তর্ভুক্ত রাসায়নিক দ্রব্য স্থানান্তর, ইত্যাদিতে বাধা-নিষেধ
৮৷ কোন ব্যক্তি কনভেনশনের পক্ষভুক্ত নয় এমন কোন রাষ্ট্রের কাহারো নিকট-
(ক) তফসিল ২ এর অন্তর্ভূক্ত রাসায়নিক দ্রব্য স্থানান্তর বা তাহার নিকট হইতে গ্রহণ করিতে পারিবেন না;
(খ) তফসিল ৩ এর অন্তর্ভূক্ত রাসায়নিক দ্রব্য স্থানান্তর করিতে পারিবেন না, যদি না-
(অ) কনভেনশনের অধীন উহা অনুমোদিত হয়; এবং
(আ) গ্রহীতা রাষ্ট্র কর্তৃক নিম্নবর্ণিত বিষয়ে সার্টিফিকেট প্রদান করা হয় যে,-
(১) উহা কেবল কনভেনশনের অনুমোদিত উদ্দেশ্যে ব্যবহৃত হইবে;
(২) উহা পুনঃস্থানান্তর করা হইবে না;
(৩) উহার ধরণ ও পরিমাণ;
(৪) উহার প্রান্ত ব্যবহার;
(৫) উহার প্রান্ত ব্যবহারকারীর নাম ও ঠিকানা; এবং
(ই) উহা জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক তালিকাভুক্ত হয়৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs