প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬

( ২০০৬ সনের ৩৭ নং আইন )

তৃতীয় অধ্যায়

তালিকাভুক্তি

তালিকাভূক্তি
১০৷ (১) এই আইন বলবত্ হইবার পর জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, তফসিলভূক্ত রাসায়নিক দ্রব্য উত্পাদন, প্রক্রিয়া-জাতকরণ, অর্জন, ব্যবহার, স্থানান্তর, আমদানি, রপ্তানী বা ক্ষেত্রমত, স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্যসহ ফসফরাস, সালফার বা ফ্লোরিনযুক্ত বিষাক্ত জৈব রাসায়নিক দ্রব্য উত্পাদনে নিয়োজিত ব্যক্তিকে, উক্ত রাসায়নিক দ্রব্য উত্পাদনকারী, প্রক্রিয়াজাতকারী, অর্জনকারী, ব্যবহারকারী, স্থানান্তরকারী, আমদানিকারী, রপ্তানীকারী বা, ক্ষেত্রমত, স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্যসহ ফসফরাস, সালফার বা ক্লোরিনযুক্ত বিষাক্ত রাসায়নিক দ্রব্য উত্পাদনকারী হিসাবে, জাতীয় কর্তৃপক্ষের নিকট তালিকাভুক্ত হইতে হইবে৷
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন তালিকাভূক্তির জন্য জাতীয় কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে এবং এই ধারার বিধান অনুসারে কোন আবেদন দাখিল করা হইলে জাতীয় কর্তৃপক্ষ উক্ত আবেদনটি বিবেচনাক্রমে আবেদন-কারীকে আবেদন দাখিলের ৬০ (ষাট) দিনের মধ্যে বিধি দ্বারা নির্ধারিত তালিকাভুক্তির সনদ প্রদান করিবে৷
 
 
(৩) এই ধারার অধীন-
 
 
(ক) তালিকাভূক্তি সনদ ইস্যু বা নবায়নের জন্য আবেদনকারীকে তালিকাভুক্তির সময়ে সরকার কর্তৃক নির্ধারিত রাজস্ব টিকিট (revenue stamp) ব্যবহার করিতে হইবে; এবং
 
 
(খ) ইস্যুকৃত প্রতিটি তালিকাভুক্তি সনদে উহার মেয়াদ, মেয়াদান্তে নবায়নের প্রয়োজনীতা ও তালিকাভুক্তির জন্য প্রযোজ্য শর্তাবলী উল্লিখিত থাকিবে৷
 
 
(৪) তালিকাভুক্তির প্রতিটি আবেদন জাতীয় কর্তৃপক্ষের নিকট বিধি দ্বারা নির্ধারিত ফরম ও পদ্ধতিতে দাখিল করিতে হইবে৷
 
 
(৫) জাতীয় কর্তৃপক্ষ তদকর্তৃক ইস্যুকৃত তািলাকভুক্তি সনদের মুদ্রিত অনুলিপি সংরক্ষণ করিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs