প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

( ২০০৬ সনের ৪৬ নং আইন )

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা
৮৷ বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবেন, যথাঃ-
 
 
1[* * *]
 
 
(খ) ভাইস-চ্যান্সেলর;
 
 
2[(খখ) প্রো-ভাইস-চ্যান্সেলর;]
 
 
(গ) ট্রেজারার;
 
 
(ঘ) অনুষদের ডীন;
 
 
3[(ঙ) রেজিস্ট্রার;
 
 
(চ) ইনস্টিটিউটের পরিচালক;
 
 
(ছ) বিভাগীয় চেয়ারম্যান;]
 
 
(জ) গ্রন্থাগারিক;
 
 
(ঝ) প্রভোস্ট;
 
 
(ঞ) প্রক্টর;
 
 
(ট) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ);
 
 
(ঠ) পরিচালক (ছাত্র পরামর্শক ও নির্দেশনা);
 
 
(ড) পরিচালক (অর্থ ও হিসাব);
 
 
(ঢ) 4[পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)];
 
 
(ণ) পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম);
 
 
(ত) পরীক্ষা নিয়ন্ত্রক;
 
 
(থ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী;
 
 
(দ) প্রধান চিকিত্সা কর্মকর্তা;
 
 
(ধ) পরিচালক (শরীরচর্চা শিক্ষা); এবং
 
 
(ন) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা৷

  • 1
    দফা (ক) শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় বরিশাল (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ২৪নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত।
  • 2
    দফা (খখ) বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ৪(ক) ধারাবলে সন্নিবেশিত।
  • 3
    দফা (ঙ), (চ) ও (ছ) বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ৪(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4
    “পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)” শব্দগুলি ও বন্ধনী “পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস)” শব্দগুলি, কমা ও বন্ধনীর পরিবর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ৪(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs