প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

( ২০০৬ সনের ৪৬ নং আইন )

একাডেমিক কাউন্সিল
২০৷ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ-
 
 
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন;
 
 
(খ) অনুষদসমূহের ডীন;
 
 
(গ) বিভাগসমূহের চেয়ারম্যান;
 
 
(ঘ) ইনস্টিটিউটসমূহের পরিচালক;
 
 
(ঙ) প্রক্টর;
 
 
(চ) বিশ্ববিদ্যালয়ের অনধিক ৭ (সাত) জন অধ্যাপক যাঁহারা ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন;
 
 
(ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক;
 
 
(জ) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ);
 
 
1[(ঝ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক;]
 
 
(ঞ) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ হইতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত একজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক;
 
 
(ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক;
 
 
(ঠ) খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক;
 
 
(ড) চ্যান্সেলর কর্তৃক মনোনীত গবেষণা সংস্থা ও শিক্ষাকেন্দ্রে কর্মরত দুইজন বিশিষ্ট ব্যক্তি;
 
 
(ঢ) পরীক্ষা নিয়ন্ত্রক; এবং
 
 
(ণ) রেজিস্ট্রার, যিনি একাডেমিক কাউন্সিলের 2[সচিব] হইবেন৷
 
 
(২) একাডেমিক কাউন্সিলের মনোনীত সদস্যগণ তাঁহাদের মনোনয়নের তারিখ হইতে দুই বত্সর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেনঃ
 
 
তবে শর্ত থাকে যে, কোন সদস্য যে কোন সময় সভাপতিকে সম্বোধন করিয়া তাঁহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷
 
 
(৩) একাডেমিক কাউন্সিলের কোন মনোনীত সদস্য মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত্ম স্বীয় পদে বহাল থাকিবেনঃ
 
 
তবে শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তাহা হইলে একাডেমিক কাউন্সিলের সদস্য পদেও অধিষ্ঠিত থাকিতে পারিবেন না৷

  • 1
    দফা (ঝ) বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ১০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    “সচিব” শব্দটি “সদস্য-সচিব” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ১০(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs