প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

( ২০০৬ সনের ৪৬ নং আইন )

প্রো-ভাইস-চ্যান্সেলর নিয়োগ
1[১১ক। (১) প্রো-ভাইস-চ্যান্সেলর চার বৎসর মেয়াদের জন্য চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত হইবেন।
 
 
(২) প্রো-ভাইস-চ্যান্সেলর একাডেমিক বিষয়াবলী, ভাইস-চ্যান্সেলরের অবর্তমানে তিনি দৈনন্দিন দায়িত্ব বা ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত দায়িত্ব এবং বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধানাবলী বিশ্বস্ততার সহিত পালন করিবেন।
 
 
(৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, প্রো-ভাইস-চ্যান্সেলর চ্যান্সেলরের সন্তোষানুযায়ী স্বপদে বহাল থাকিবেন।
 
 
(৪) প্রো-ভাইস-চ্যান্সেলর এর পদ শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, উক্ত পদে নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা প্রো-ভাইস-চ্যান্সেলর পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে ট্রেজারার প্রো-ভাইস-চ্যান্সেলর এর দায়িত্ব পালন করিবেন।]

  • 1
    ধারা ১১ক বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs