প্রিন্ট ভিউ

জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৩ নং অধ্যাদেশ )

এই অধ্যাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ০৭ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ (২০২১ সনের ১৪ নং আইন) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০২১ সনের ১৪ নং আইনের ধারা ৮ এর সংশোধন

২। জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ (২০২১ সনের ১৪ নং আইন) এর ধারা ৮ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত “উপ-ধারা (১)” শব্দ, সংখ্যা, চিহ্ন ও বন্ধনীর পরিবর্তে “উপ-ধারা (২)” শব্দ, সংখ্যা, চিহ্ন ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs