প্রিন্ট ভিউ
Bangladesh Law Officers Order, 1972 অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—
১। (১) এই আইন Bangladesh Law Officers (Amendment) Act, 2026 নামে অভিহিত হইবে।
(২) ইহা ১০ আগস্ট, ২০২৪ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
২। Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972), এর Article 3 এর Clause (2) এর প্রান্তস্থিত ফুলস্টপ "." চিহ্নের পরিবর্তে কোলন ":" প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সন্নিবেশিত হইবে, যথা:—
"Provided that while making the appointment, the President may consider relaxing the age-limit of an Additional Attorney-General or a Deputy Attorney-General, as the case may be, if he is found fit and efficient."।
৩। (১) Bangladesh Law Officers (Amendment) Ordinance, 2024 (২০২৪ সনের ১৭ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।