প্রিন্ট ভিউ

Civil Courts (Amendment) Act, 2026

( ২০২৬ সনের ১২ নং আইন )

Civil Courts Act, 1887 অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু বিচারপ্রার্থীদের মধ্যে দেওয়ানি আদালতের নাম ও এখতিয়ার সংক্রান্ত বিভ্রান্তি দূর করা এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে Civil Courts Act, 1887 (Act No. XII of 1887) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

যেহেতু 'জজ' একটি জেনেরিক শব্দ হওয়া সত্ত্বেও উহার সহিত 'সহকারী' শব্দটি যুক্ত থাকায় বিভ্রান্তি ও ভাষাগত অসঙ্গতি বিদ্যমান এবং দেওয়ানি বা সিভিল আদালত হওয়া সত্ত্বেও নামের সাথে 'সিভিল' শব্দটি না থাকা এবং 'সহকারী' শব্দটি থাকায় আদালতের স্বাধীনতা ও এখতিয়ার বিষয়ে বিচারপ্রার্থী ও জনমনে অস্পষ্টতা তৈরি করে;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন Civil Courts (Amendment) Act, 2026 নামে অভিহিত হইবে।

(২) ইহা ০২ নভেম্বর, ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Act No. XII of 1887 এর section 3 এর সংশোধন

২। Civil Courts Act, 1887 (Act No. XII of 1887), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর section 3 এর clause (d) ও clause (e) এ উল্লিখিত "Assistant" শব্দটির পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে।

Act No. XII of 1887 এর section 4 এর সংশোধন

৩। উক্ত Act এর section 4 এ সর্বত্র উল্লিখিত "Assistant" শব্দটির পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে।

Act No. XII of 1887 এর section 13 এর সংশোধন

৪। উক্ত Act এর section 13 এর sub-section (2), sub-section (3) ও sub-section (4) এর সর্বত্র উল্লিখিত "Assistant" শব্দের পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে।

Act No. XII of 1887 এর section 19 এর সংশোধন

৫। উক্ত Act এর section 19 এর sub-section (1) ও sub-section (2) এর সর্বত্র উল্লিখিত "Assistant" শব্দের পরিবর্তে "Civil" শব্দটি এবং "an Assistant" শব্দগুলির পরিবর্তে "a Civil" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

Act No. XII of 1887 এর section 21 এর সংশোধন

৬। উক্ত Act এর section 21 এর sub-section (2) ও sub-section (4) এ উল্লিখিত "Assistant" শব্দের পরিবর্তে "Civil" শব্দটি এবং "an Assistant" শব্দগুলির পরিবর্তে "a Civil" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

Act No. XII of 1887 এর section 22 এর সংশোধন

৭। উক্ত Act এর section 22 এর sub-section (1) এর সর্বত্র উল্লিখিত "Assistant” শব্দের পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে।

Act No. XII of 1887 এর section 23 এর সংশোধন

৮। উক্ত Act এর section 23 এর sub-section (1) ও sub-section (3) এ উল্লিখিত "Assistant" শব্দটির পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে।

Act No. XII of 1887 এর section 24 এর সংশোধন

৯। উক্ত Act এর section 24 এর sub-section (1) ও sub-section (2) এর সর্বত্র উল্লিখিত "Assistant" শব্দটির পরিবর্তে "Civil" শব্দটি প্রতিস্থাপিত হইবে।

Act No. XII of 1887 এর section 25 এর সংশোধন

১০। উক্ত Act এর section 25 এর সর্বত্র উল্লিখিত "Assistant" শব্দের পরিবর্তে "Civil" শব্দটি এবং "an Assistant" শব্দগুলির পরিবর্তে "a Civil" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

Act No. XII of 1887 এর section 25A এর প্রতিস্থাপন

১১। উক্ত Act এর section 25A এর পরিবর্তে নিম্নরূপ section 25A প্রতিস্থাপিত হইবে, যথা:-

"25A. Reference of Judges in other laws.- Where in any other law for the time being in force, any reference is made to Additional Judge, or Subordinate Judge, or Senior Assistant Judge, or Assistant Judge, the reference shall be construed respectively as to Additional District Judge, or Joint District Judge, or Senior Civil Judge or Civil Judge as the case may be."।

রহিতকরণ ও হেফাজত

১২। (১) Civil Courts (Amendment) Ordinance, 2025 (২০২৫ সনের ৫৫ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs