প্রিন্ট ভিউ

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৩৯ নং আইন )

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮ এর সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮ (২০১৮ সনের ১৪নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।

(২) ইহা ২৭ আগস্ট, ২০২৪ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

২০১৮ সনের ১৪ নং আইনের ধারা ১ এর সংশোধন

২। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮ (২০১৮ সনের ১৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "শেখ হাসিনা" শব্দগুলি বিলুপ্ত হইবে।

২০১৮ সনের ১৪ নং আইনের ধারা ২ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ২ এর দফা (১) এ উল্লিখিত "শেখ হাসিনা" শব্দগুলি বিলুপ্ত হইবে।

২০১৮ সনের ১৪ নং আইনের ধারা ৩ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (Sheikh Hasina National Institute of Youth Development)" শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে "জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (National Institute of Youth Development)" শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

বিশেষ বিধান

৫। এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি বা প্রবিধান, ইস্যুকৃত কোনো আদেশ বা বিজ্ঞপ্তি বা সম্পাদিত যে কোনো দলিলে উল্লিখিত "শেখ হাসিনা" শব্দগুলি বিলুপ্ত হইবে।

রহিতকরণ ও হেফাজত

৬। (১) শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ সনের ০৬ নং অধ্যাদেশ) এতদ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীনকৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীনকৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs