প্রিন্ট ভিউ
বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৮ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;
যেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—
১। (১) এই আইন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
২। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৩৫ এর পর নিম্নরূপ নূতন ধারা ৩৫ক সন্নিবেশিত হইবে, যথা:-
“৩৫ক। অন্যান্য অপরাধের দণ্ড।-কোন ব্যক্তি যদি এই আইনের এইরূপ কোন বিধান লঙ্ঘন করেন, যেক্ষেত্রে এই আইনে সুনির্দিষ্টভাবে দণ্ডের বিধান উল্লেখ নাই, তাহা হইলে উক্ত ক্ষেত্রে তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।”
৩। উক্ত আইনের ধারা ৩৯ এ উল্লিখিত “ধারা ৩২, ৩৩ক ও ৩৫” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে “ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক” শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।
৪। উক্ত আইনের ধারা ৪০ এ উল্লিখিত “ধারা ৩২, ৩৩ক এবং ৩৫” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে “ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক” শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।
৫। (১) বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ সনের ১৩ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজ-কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।