প্রিন্ট ভিউ

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৪৪ নং আইন )

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।

(২) ইহা ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

২০০৯ সনের ৬১ নং আইনের কতিপয় শব্দের সংশোধন

২। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর সর্বত্র উল্লিখিত "মহিলা" ও "মহিলাদের" শব্দগুলির পরিবর্তে যথাক্রমে, "নারী" ও "নারীদের" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ২ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ২ এর দফা (৩৮ক) ও (৪৬ক) বিলুপ্ত হইবে।

২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ১৯ক এর বিলুপ্তি

৪। উক্ত আইনের ধারা ১৯ক বিলুপ্ত হইবে।

২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ২০ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ২০ এর উপ-ধারা (১) এর দফা (খখ) বিলুপ্ত হইবে।

রহিতকরণ ও হেফাজত

৬। (১) স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৪৭ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্তরূপ রহিতকৃত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs