প্রিন্ট ভিউ

সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৪৮ নং আইন )

যেহেতু সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ০৩ নং অধ্যাদেশ) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

রহিতকরণ ও হেফাজত

২। (১) সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ০৩ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিতকৃত অধ্যাদেশের অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা বৈধভাবে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs