প্রিন্ট ভিউ

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৫৮ নং আইন )

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন, ২০১৬ এর সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন, ২০১৬ (২০১৬ সনের ০৪ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০১৬ সনের ০৪ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন

২। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন, ২০১৬ (২০১৬ সনের ০৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত "বঙ্গবন্ধু" শব্দ বিলুপ্ত হইবে।

২০১৬ সনের ০৪ নং আইনের প্রস্তাবনার সংশোধন

৩। উক্ত আইনের প্রস্তাবনায় উল্লিখিত "বঙ্গবন্ধু" শব্দ বিলুপ্ত হইবে।

২০১৬ সনের ০৪ নং আইনের ধারা ১ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "বঙ্গবন্ধু" শব্দ বিলুপ্ত হইবে।

২০১৬ সনের ০৪ নং আইনের ধারা ২ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ২ এর দফা (২) এ উল্লিখিত "বঙ্গবন্ধু" শব্দ বিলুপ্ত হইবে।

২০১৬ সনের ০৪ নং আইনের ধারা ৩ এর সংশোধন

৬। উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "বঙ্গবন্ধু" শব্দ বিলুপ্ত হইবে।

বিশেষ বিধান

৭। এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, প্রবিধান বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত "বঙ্গবন্ধু" শব্দ বিলুপ্ত হইবে।

রহিতকরণ ও হেফাজত

৮। (১) বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ০৯ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs