প্রিন্ট ভিউ

Negotiable Instruments (Amendment) Act, 2026

( ২০২৬ সনের ৬৫ নং আইন )

Negotiable Instruments Act, 1881 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে, Negotiable Instruments Act, 1881 (Act No. XXVI of 1881) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন Negotiable Instruments (Amendment) Act, 2026 নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

Act No. XXVI of 1881 এর section 141 এর সংশোধন

২। Negotiable Instruments Act, 1881 (Act No. XXVI of 1881) এর section 141 এর clause (c) এর পরিবর্তে নিম্নরূপ clause (c) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(c) no court inferior to that of a court of Metropoliton Joint Sessions Judge or of a court of Joint Sessions Judge, as the case may be, shall try any offence punishable under section 138 where the face value of the cheque exceeds Tk. 5 (five) lac; and every other offence punishable under section 138 shall be triable by a court of Metropolitan Magistrate or Magistrate of the first class.”।

রহিতকরণ ও হেফাজত

৩। (১) Negotiable Instruments (Amendment) Ordinance, 2026 (২০২৬ সনের ৩৪ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীনকৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীনকৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs