প্রিন্ট ভিউ
The Excises and Salt Act, 1944 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে The Excises and Salt Act, 1994 (Act No. 1 of 1944) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—
১। (১) এই আইন The Excises and Salt (Amendment) Act, 2026 নামে অভিহিত হইবে।
(২) এই আইন ৯ জানুয়ারি ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
২। The Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) এর FIRST SCHEDULE এর PART-II এর "SERVICES” শিরোনামাধীন টেবিলের কলাম (1) এর Service Code E033.00 এর বিপরীতে কলাম (3) এর-
(ক) Para (a) এ উল্লিখিত “Taka 300.00 (three hundred)” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে “Taka 700.00 (seven hundred)” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং
(খ) Para (b) এ উল্লিখিত “Taka 3000.00 (three thousand)” শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে “Taka 4000.00 (four thousand)” শব্দগুলি, সংখ্যাটি এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে ।
৩। (১) The Excises and Salt (Amendment) Ordinance, 2025 (Ordinance No. 2 of 2025) এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কাজকর্ম বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।