প্রিন্ট ভিউ
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ১২ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
১। (১) এই আইন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
২। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ১২ নং আইন) এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর-
(ক) দফা (ঙ) এর প্রান্তস্থিত ";" সেমিকোলন চিহ্নের পর "বা" শব্দ সন্নিবেশিত হইবে;
(খ) দফা (চ) এ উল্লিখিত "; বা” সেমিকোলন চিহ্ন ও শব্দের পরিবর্তে "।” দাঁড়ি চিহ্ন প্রতিস্থাপিত হইবে; এবং
(গ) দফা (ছ) বিলুপ্ত হইবে।