প্রিন্ট ভিউ
1[বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন] প্রতিষ্ঠার বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷
যেহেতু সিকিউরিটিতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন এবং এতদ্সংক্রান্ত বিষয়াবলী বা তদধীনে আনুষংগিক বিধান প্রণয়নের উদ্দেশ্যে [বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন] নামে একটি কমিশন প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
৫৷ 12[(১) কমিশন একজন চেয়ারম্যান ও চারজন 13[কমিশনার] সমন্বয়ে এটি গঠিত হইবে৷
(২) চেয়ারম্যান ও 14[কমিশনারগণ] সরকার কর্তৃক নিযুক্ত হইবেন:
তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন একজন বেসরকারী ব্যক্তিকে 15[কমিশনার] হিসাবে নিয়োগ করিতে হইবে৷
(৩) চেয়ারম্যান ও 16[কমিশনারগণ] কমিশনের সার্বক্ষণিক চেয়ারম্যান ও 17[কমিশনার] হইবেন৷]
(৪) কোম্পানী ও সিকিউরিটি মার্কেট সংক্রান্ত বিষয়ে পারদর্শিতা অথবা আইন, অর্থনীতি, হিসাব রক্ষণ ও সরকারের বিবেচনায় কমিশনের জন্য প্রয়োজনীয় অন্য কোন বিষয়ে বিশেষ জ্ঞান থাকা চেয়ারম্যান ও 18[* * *] 19[কমিশনার] নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে৷
(৫) চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হইবেন৷
(৬) চেয়ারম্যান ও 20[* * *] 21[কমিশনারগণ] তাঁহাদের নিয়োগের তারিখ হইতে 22[চার বৎসর] মেয়াদের জন্য স্ব স্ব পদে বহাল থাকিবেন এবং অনুরূপ একটি মাত্র মেয়াদের জন্য পুনঃনিয়োগের যোগ্য হইবেন 23[।]
24[***]
(৭) চেয়ারম্যান ও যে কোন 25[* * *] 26[কমিশনার] তাঁহাদের চাকুরীর মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোন সময় সরকারের উদ্দেশ্যে অন্যুন তিন মাসের অগ্রিম নোটিশ প্রদান করিয়া স্ব স্ব পদ ত্যাগ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক পদত্যাগ গৃহীত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান বা ক্ষেত্রমত, সার্বক্ষণিক 27[কমিশনার] স্ব স্ব কার্য চালাইয়া যাইবেন৷