প্রিন্ট

12/06/2026
Laws of Bangladesh

যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫

( ২০১৫ সনের ৮ নং আইন )

যুব সংগঠন নিবন্ধন
৪। (১) যুব সংগঠন নিবন্ধনের উদ্দেশ্যে বিধি দ্বারা নির্ধারিত ফরম, পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে।
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর নিবন্ধন কর্তৃপক্ষ সন্তুষ্ট হইলে, আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে উহা মঞ্জুর করতঃ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফরমে নিবন্ধন সনদ প্রদান করিবে অথবা নামঞ্জুরের কারণ উল্লেখপূর্বক উক্ত সিদ্ধান্ত অবিলম্বে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে:
 
 
তবে শর্ত থাকে যে, বর্ণিত সময়সীমার মধ্যে নিবন্ধন সনদ প্রদান অথবা আবেদনকারীকে সিদ্ধান্ত অবহিত করা না হইলে, সংশ্লিষ্ট যুব সংগঠন নিবন্ধিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
 
 
(৩) উপ-ধারা (২) এর অধীন কোন আবেদন নামঞ্জুর করা হইলে আবেদনকারী উহা অবহিত হইবার তারিখ হইতে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সরকার বরাবর আপিল দায়ের করিতে পারিবে।
 
 
(৪) উপ-ধারা (৩) অনুসারে দায়েরকৃত আপিল সরকার ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করিবে এবং উহার সিদ্ধান্ত আবেদনকারী এবং নিবন্ধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবে।
 
 
(৫) উপ-ধারা (৪) এর অধীন সরকার কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs