প্রিন্ট

18/06/2026
Laws of Bangladesh

বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১

( ২০২১ সনের ২৪ নং আইন )

বাহিনী প্রতিষ্ঠা ও গঠন

৩।  (১) Special Security Force Ordinance, 1986 (Ordinance No. XLIII of 1986) এর অধীন প্রতিষ্ঠিত Special Security Force বিশেষ নিরাপত্তা বাহিনী নামে অভিহিত হইবে এবং উহা এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে।

(২) এই আইনের বিধান অনুসারে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠিত ও পরিচালিত হইবে।

(৩) একজন মহাপরিচালক এবং সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত সংখ্যক অন্যান্য কর্মকর্তাগণের সমন্বয়ে ও পদ্ধতিতে বাহিনী গঠিত হইবে।

(৪) সংবিধানের ১৫২ অনুচ্ছেদের সংজ্ঞার্থে বাহিনী একটি শৃঙ্খলা-বাহিনী বলিয়া গণ্য হইবে।

(৫) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, লিখিত আদেশ দ্বারা,-

(ক) প্রতিরক্ষা কর্মবিভাগ সম্পর্কিত কোনো আইনসাপেক্ষে, কোনো ব্যক্তিকে, নির্ধারিত শর্তাধীনে, বাহিনীর চাকরিতে বিশেষভাবে নিযুক্ত বা অস্থায়ীভাবে সংযুক্ত করিতে পারিবে; এবং

(খ) কোনো শৃঙ্খলা-বাহিনী সম্পর্কিত কোনো আইনসাপেক্ষে, কোনো ব্যক্তিকে, নির্ধারিত শর্তাধীনে, বাহিনীর চাকরিতে প্রেষণে নিযুক্ত বা অস্থায়ীভাবে সংযুক্ত করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs