প্রিন্ট

12/06/2026
Laws of Bangladesh

বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১

( ২০২১ সনের ২৪ নং আইন )

অন্যান্য কর্মবিভাগের সহায়তা গ্রহণ

৯।   (১) বাহিনী উহার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজন মনে করিলে, কোনো আইন প্রয়োগকারী সংস্থা, প্রতিরক্ষা কর্মবিভাগ, গোয়েন্দা সংস্থা, সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট সহায়তা চাহিতে পারিবে, এবং উক্তরূপ সহায়তা চাওয়া হইলে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করিবে।

(২) কোনো গোয়েন্দা সংস্থা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী 1[***] বা কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির দৈহিক নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য অবগত হইলে তাৎক্ষণিকভাবে উহা বাহিনীকে অবহিত করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs