প্রিন্ট
চতুর্থ অধ্যায়
বয়লার নির্মাণ, আমদানি ও রপ্তানি
১৫। (১) কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহারের নিমিত্ত অথবা বিদেশে রপ্তানির জন্য স্থানীয়ভাবে বয়লার নির্মাণ করিতে পারিবেন।
(২) উপ-ধারা (১) এর অধীন বয়লার নির্মাণের জন্য নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন করিতে হইবে, যথা :-
(ক) বিধি ও কোড মোতাবেক বয়লার নির্মাণের উপযুক্ত স্থান, অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবল থাকিতে হইবে;
(খ) এই আইন, বিধি ও কোড দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে;
(গ) বিধি দ্বারা নির্ধারিত ফি প্রদান করিতে হইবে;
(ঘ) বয়লার ডিজাইন ও ড্রইং প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, পরিদর্শনকারী প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত হইতে হইবে;
(ঙ) বয়লার নির্মাণের সময় বিভিন্ন ধাপে প্রধান বয়লার পরিদর্শক বা পরিদর্শনকারী প্রতিষ্ঠান কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণ করিতে হইবে;
(চ) বয়লার নির্মাণের জন্য ঝালাই পরীক্ষণের কার্য তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত হইতে হইবে;
(ছ) প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, পরিদর্শনকারী প্রতিষ্ঠান হইতে বয়লার নির্মাণ সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করিতে হইবে; এবং
(জ) কোড অনুযায়ী মানসম্মত মাউন্টিং ও ফিটিংস ব্যবহার করিতে হইবে।
(৩) উপ-ধারা (২) এ বর্ণিত শর্তাবলি প্রতিপালন ব্যতিরেকে বয়লার নির্মাণ করা হইলে বয়লার নিবন্ধন নামঞ্জুর করা যাইবে।