প্রিন্ট

11/06/2026
Laws of Bangladesh

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪

( ২০২৪ সনের ০২ নং আইন )

লাইসেন্সের আবেদন

৪।   (১) বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারিকৃত নির্দেশনা অনুযায়ী অফশোর ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত হইবার লক্ষ্যে অফশোর ব্যাংকিং ইউনিটের লাইসেন্সের জন্য আগ্রহী তফসিলি ব্যাংক আবেদন করিতে পারিবে।

(২) বাংলাদেশ ব্যাংক লাইসেন্স ইস্যুর পূর্বে আবেদনকারী তফসিলি ব্যাংকের নির্দিষ্ট কিংবা সামগ্রিক কার্যক্রম এবং অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করিবে।

(৩) প্রতিটি অফশোর ব্যাংকিং ইউনিট স্থাপনের জন্য তফসিলি ব্যাংক পৃথকভাবে লাইসেন্সের আবেদন করিবে।

(৪) বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো স্থানের তফসিলি ব্যাংক শাখায় অফশোর ব্যাংকিং ইউনিট স্থাপন করা যাইবে।

(৫) অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সংক্রান্ত লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারী তফসিলি ব্যাংকের বাংলাদেশের বাহিরের কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের সহিত করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক থাকিতে হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs