প্রিন্ট

06/05/2026
Laws of Bangladesh

সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ০৩ নং অধ্যাদেশ )

কাউন্সিলের সভা

 () এই অধ্যাদেশের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, কাউন্সিল উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে

() কাউন্সিলের সকল সভা চেয়ারপার্সন কর্তৃক নির্ধারিত স্থান সময়ে অনুষ্ঠিত হইবে:

তবে শর্ত থাকে যে, সুপ্রীম কোর্টের বিচারক পদে নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় বিচারকের সংখ্যা নির্ধারণ করিবার জন্য রাষ্ট্রপতি কর্তৃক অনুরোধপ্রাপ্ত হইলে, প্রধান বিচারপতি তদুদ্দেশ্যে অবিলম্বে কাউন্সিলের সভা আহ্বান করিবেন:

আরো শর্ত থাকে যে, সুপ্রীম কোর্টের কোনো অতিরিক্ত বিচারকের পদে নিযুক্তির মেয়াদ শেষ হইবার অন্যূন (দুই) মাস পূর্বেই ধারা অনুসারে কাউন্সিলের সভা আহ্বান করিতে হইবে

() কোনো নির্দিষ্ট সময়ে সুপ্রীম কোর্টের বিচারক পদে সম্ভাব্য শূন্যতা অথবা বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তা অথবা নিষ্পত্তি সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াদি অথবা এই সকল বিষয় সম্মিলিতভাবে বিবেচনাক্রমে কাউন্সিলের সভায় সুপ্রীম কোর্টে নিয়োগের জন্য প্রয়োজনীয় বিচারকের সংখ্যা নির্ধারণ করা হইবে, যাহা প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে অবহিত করিবেন

() উপ-ধারা () অনুসারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বা স্বীয় বিবেচনায় রাষ্ট্রপতি প্রয়োজনীয় বিচারকের সংখ্যা চূড়ান্তভাবে নির্ধারণপূর্বক উল্লিখিত সংখ্যক বিচারক নিয়োগের লক্ষ্যে প্রধান বিচারপতির পরামর্শ যাচনা করিলে উপযুক্ত ব্যক্তি বাছাই করিবার উদ্দেশ্যে প্রধান বিচারপতি কাউন্সিলের পরবর্তী সভা আহ্বান অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করিবেন

() সংবিধানের অনুচ্ছেদ ৯৮ এর অধীন নিয়োগকৃত সুপ্রীম কোর্টের কোনো অতিরিক্ত বিচারককে অনুচ্ছেদ ৯৫ এর অধীন বিচারক হিসাবে নিয়োগ প্রদানের ক্ষেত্রে কাউন্সিলের সভা আহ্বান করিতে উপ-ধারা () () এর বিধান প্রযোজ্য হইবে না

() কাউন্সিলের সকল সভায় চেয়ারপার্সন সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে সংশ্লিষ্ট সভায় উপস্থিত আপীল বিভাগের জ্যেষ্ঠতার ক্রমানুসারে প্রবীণতম বিচারক সভাপতিত্ব করিবেন

() ধারা এর উপ-ধারা () যাহা কিছুই থাকুক না কেন ধারা এর অধীন আপীল বিভাগের বিচারক পদে নিয়োগের ক্ষেত্রে, ধারা এর উপ-ধারা () এর দফা () () উল্লিখিত হাইকোর্ট বিভাগের বিচারক-সদস্যগণ এবং ধারা এর উপ-ধারা () এর দফা () () উল্লিখিত সদস্যগণ কাউন্সিলের সভায় অংশগ্রহণ করা হইতে বিরত থাকিবেন

() ধারা এর অধীন নিয়োগের ক্ষেত্রে অন্যূন (পাঁচ) জন এবং ধারা এর অধীন নিয়োগের ক্ষেত্রে অন্যূন (দুই) জন এবং অন্যান্য ক্ষেত্রে অন্যূন (পাঁচ) জন সদস্যের উপস্থিতিতে কাউন্সিলের সভার কোরাম গঠিত হইবে

() কাউন্সিল সাধারণত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করিবে এবং সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব না হইলে কাউন্সিলের সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত কাউন্সিলের সিদ্ধান্ত হিসাবে গণ্য হইবে; তবে সিদ্ধান্তের সমতার ক্ষেত্রে চেয়ারপার্সন বা ক্ষেত্রবিশেষে, সভায় সভাপতিত্বকারী ব্যক্তি, নির্ণায়ক সিদ্ধান্ত প্রদান করিতে পারিবেন

(১০) কাউন্সিল কর্তৃক সুপ্রীম কোর্টের বিচারক পদে নিয়োগের লক্ষ্যে কোনো ব্যক্তিকে সুপারিশ করিবার জন্য বাছাই করিবার ক্ষেত্রে কাউন্সিলের সকল সভায় অনুষ্ঠিত আলোচনার বিষয়বস্তু গৃহীত সিদ্ধান্ত লিপিবদ্ধ করিতে হইবে এবং সভায় উপস্থিত সকল সদস্য কর্তৃক উহা স্বাক্ষরিত হইতে হইবে


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs